ঘাটাইলে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের পক্ষ থেকে হতদরিদ্র পিতার হাতে মেয়ের বিয়ে দেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত শনিবার (২৭ এপ্রিল) রাত ৮ টায় অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের অফিস কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।এসময় হতদরিদ্র পিতা ও অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের সদস্য পিতা মো.আব্দুল কালাম কে নিজের মেয়ের বিয়ে দেবার জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অটোরিক্সা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক সঞ্জয় কল্যাণ তহবিলের সহ সভাপতি মো.সিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মো.মিন্টু মিয়া,যুগ্ম সধারণ সম্পাদক মো.শহিন সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, সদস্য মো.দুলাল হোসেন,মো.আহসান,সদস্য উমর প্রমুখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


