সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলের লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলের লোকেরপাড়া ও এস ফাজিল মাদরাসার দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্সপতিবার (১৬এপ্রিল) বেলা ১১টায় মাদরাসা হলরুমে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর পূর্ণ পরিবেশে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: বখতিয়ার খান।এতে সভাপতিত্ব করেন মাদরাসার বর্তমান অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাদরাসার আরবি প্রভাষক মো: তোফাজ্জল হোসেন,অত্র মাদরাসার ইংরেজি প্রভাষক মো: সুলতান মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি মো: সাইফুল ইসলাম ভূঞা, বিলচাপড়া সবুজ সংঘ দাখিল মাদরাসার সুপার মাওলানা মাজহারুল ইসলাম ,অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারুন অর রশি্দ, মাদরাসা হাফিজিয়া ও মুহাম্মাদিয়ার মুহুতামিম হাফেজ মাওলানা আব্দুল হান্নান,বীর মুক্তিযোদ্ধা মাকসুদুর রহমান মুক্তা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূইয়া, মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কাওসার আহম্মদ তালুকদার কায়েস, বিদ্যুৎসাই সদস্য খন্দকার মো: মাসুম আল মামুন,অভিভাবক প্রতিনিধি,আব্দুল হামিদ ভাষা, মো: বাদশা তালুকদার প্রমুখ। এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আজকের এই বিদায় কোনো শেষ বিদায় নয়, বরং তোমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে সততা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে।”
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page