মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে ইটভাটার ধোয়ায় ধান নষ্ট ভ্রাম্যমান আদালতের অভিযান ভাটা মালিককে জরিমানা
/ ১৬৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিঙ্গুরিয়া গ্রামে ইটভাটার ধোয়ায় ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইটভাটা গুলোকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে মেসার্স সিয়াম ব্রিকস ও মেসার্স স্বর্ণা ব্রিকসের মালিক কে ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে এ অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো: জাহিদুর রহমান।এর প্রেক্ষিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৭ ও ১৮(২) ধারা মোতাবেক  এ জরিমানা করা হয়।এছাড়া সিয়াম ব্রিকসের চুল্লি ফায়ার সার্ভিসের পানি দ্বারা নির্বাপিত করা হয়।
স্থানীয় কৃষকগণ জানান, “ইটভাটার চুল্লির ধোঁয়ায় এ ক্ষতি হয়েছে আমরা ভাটা বন্দের দাবি জানাই।”
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য ইট ভাটা কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। ইট ভাটার মালিক পক্ষ ক্ষতিপূরণ প্রদান করবেন মর্মে অঙ্গীকার করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page