বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন অনুষ্ঠিত ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ঘাটাইলে রাস্তার মাঝখানে পাকা ঘর নির্মাণ, দুর্ভোগে একালাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভূঞাপুরে দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  ভূঞাপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত সাবরেজিস্টার রায়হান ভূঞাপুরে এনপিবির প্রথম বর্ষপূর্তি উদযাপন ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী
ভূঞাপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন অনুষ্ঠিত
/ ৩১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ভূঞাপুরে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভূঞাপুর প্রেসক্লাবের সামনে ঢাকা-টাঙ্গাইল তারাকান্দি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, ভূঞাপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে সংগঠনের সভাপতি সাজেদুজ্জামান খান হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী রাশিদুল ইসলাম রাশেদ। এ সময় হাফিজুর রহমান , মো. জাহাঙ্গীর হোসেন আবির, মো: মোতালেবসহ উপজেলার বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা জানান, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী এবং ফার্মেসি সংশ্লিষ্টদের স্বার্থের পরিপন্থী। তাই এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা কর্মসূচি পালন করছেন। এ দাবিতে সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। একই সঙ্গে ভূঞাপুর উপজেলার সব সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page