নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউনের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সকাল থেকে উপজেলার সকল ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডস্থ্য পলাশ চত্বরে এসে সমবেত হয়।
পরে উপজেলার পৌর শহরে বিশাল শো ডাউন শেষে একই স্থানে এসে সমাবেশ করে।এতে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড:গোলাম মোস্তফা। সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লক ডাউন নৈরাজ্য ঠেকাতে কঠোর হুশিয়ারী দেন উপস্থিত নেতৃবৃন্দ।এসময় বাকশাল কায়েম, গণহত্যা ও নিষিদ্ধ আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডের পাশাপাশি বর্তমানেও সন্ত্রাসী কার্যকলাপ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক চেয়ারম্যান ও ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার স্থান বাংলাদেশে হবে না। দেশের মাটিতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দেন তিনি। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো :গিয়াস উদ্দিন ফকির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো:হাবিবুর রহমান ভূট্রো,বাজার বণিক সমিতির সভাপতি মো: মিন্টু তরফদার, সাধারণ সম্পাদক মো :জাহাঙ্গীর হোসেন ফকির উপজেলা যুবদলের আহবায়ক মো: জুলহাস উদ্দিন, শ্রমিক নেতা মফিজুল ইসলাম,আলমগীর হোসেনসহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


