শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বর্ষায় কদর বেড়েছে নৌকার; ব্যস্ত সময় পার করছেন কারিগররা
/ ৫৮ Time View
Update : রবিবার, ৪ আগস্ট, ২০১৯, ৬:১৮ অপরাহ্ন
বর্ষায় কদর বেড়েছে নৌকার
বর্ষায় কদর বেড়েছে নৌকার

বর্ষায় কদর বেড়েছে নৌকার


সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
উজান থেকে নেমে আসা ঢল ও যমুনানদীর পানি বৃদ্ধির ফলে বেড়েছে ছোটবড় নদ-নদীর পানি। তাই টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা পাড়ের মানুষের নৌকার চাহিদা বেড়েছে। নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন এর কারিগররা। সারাদিন পরিশ্রম করে নৌকা তৈরি ও মেরামতের কাজ করছেন তারা। এছাড়া পানিবন্দী যমুনাপাড়ের মানুষের যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে ছোট-বড় নৌকা। এতে নৌকার হাট-বাজারে ক্রেতার সংখ্যাও বেড়েছে।ভূঞাপুর উপজেলাটি যমুনানদীঘেসা একটি এলাকা।

বর্ষায় কদর বেড়েছে নৌকার
বর্ষায় কদর বেড়েছে নৌকার

এ উপজেলা দিয়ে যমুনা ও ঝিনাই নদী বহমান। বারবার যমুুনা নদী ভাঙনের শিকার হয় উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় ৪০ টি গ্রাম। আর এ উপজেলার অধিকাংশই চরাঞ্চল হওয়ায় চরে বসবাসকারীদের জীবিকা নির্বাহে একমাত্র সম্বল নদী ও চরের আবাদী ভূমি। নদীতে মাছ ধরে এবং চরে চাষাবাদ ও চর থেকে ঘাস সংগ্রহ করে বাজারে বিক্রি করে চলে অনেকের সংসার। তাই ঘুম থেকে উঠেই পার হতে হয় দীর্ঘ যমুনা ও এর অন্যান্য শাখা নদীগুলো। এজন্য যমুনার তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। তাছাড়া তারাকান্দী যমুনা সার কারখানার ইউরিয়া সারসহ বিভিন্ন ধরনের মালামাল পরিবহনে ব্যবহৃত হয় নৌকা।
উপজেলার চর চন্দনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল মোরশেদ জানান, “যমুনানদী পার হয়ে স্কুলে যেতে হয় এমন প্রায় ৩৪ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধীক শিক্ষক-শিক্ষিকার যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে নৌকা। তবে বর্ষা কলে নৌকায় যাতায়াতে সুবিধা হলেও শুকনো মৌসুমে নৌকাতে যাওয়ার পরও কিছুকিছু স্কুলে পায় হেঁটেও যেতে হয়।”
এ কারণেই বর্ষাকালে নৌকার কদর বেড়ে যায়। বর্ষার এক মাস আগে থেকেই পুরোদমে চলে নৌকা তৈরির কাজ। এসব কাজে নিয়োজিত আছে যমুনাপাড়ের কয়েক শত হতদরিদ্র মানুষ।
শনিবার সরেজমিন উপজেলার যমুনানদী সংলগ্ন গোবিন্দাসী হাটে গিয়ে দেখা যায়, রহিম মিয়া নৌকা তৈরির কাজ করছেন। তিনি ১০ বছর ধরে এই পেশায় আছেন। তাদের বাপ দাদারও ছিল একই পেশা।
তিনি আরও জানান, “নৌকা তৈরিতে ব্যবহৃত হয় শাল, কাঠাল ও আম কাঠ। ৭০ ফুট দৈর্ঘ ও ১০ ফুট প্রস্থ একটি নৌকা তৈরি করতে সময় লাগে এক থেকে দেড় মাস। এতে খরচ হয় পাঁচ লাখ টাকা। এ ছাড়া তারা ৫ হাজার থেকে ১০ লাখ টাকার নৌকাও তৈরি করেন। তারা এসব নৌকা যমুনার তীরবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করে বছরের অর্ধেক সময় জীবিকা নির্বাহ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page