শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
সাবেক এমপি মতিউর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
/ ১৩৮ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩৬ অপরাহ্ন
সাবেক এমপি মতিউর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক এমপি মতিউর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

আব্দুল লতিফ ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য ডা. মতিউর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটাইল ব্রাক্ষণশাসন বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর সাবেক এমপি ডা.মতিউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দিগর ইউনিয়নের সাবেক সহ সভাপতি কাজী আল হেলালী, তথ্যও প্রযু্িক্ত বিষয়ক সম্পাদক মো.সানোয়ার হোসেন,সরকারী সাদত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা মো.মাসুদ রানা,কালিহাতি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো.জাহিদুল ইসলাম জাহিদ,ঘাটাইল উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক রাকিব খান,দেউলাবাড়ী ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেন খান, ডা.মতিউর রহমান স্মৃতি সংসদের সভাপতি মো.রুবেল আহম্মেদ,সাধারণ সম্পাদক মো.নাজমুল ইসলাম,সহ সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি মতিউর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক এমপি মতিউর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ২০১২ সালের ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঘাটাইল আসন থেকে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া আওয়ামী লীগের এই নেতা। ডা. মতিউর রহমানের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। হৃদরোগ বিশেষজ্ঞ মতিউর রহমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ১৬ সেপ্টেম্বর (সোমবার) ঘাটাইল উপজেলার নিজ গ্রামের খিলগাতি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মতিউর রহমান ময়মনসিংহ ও সিলেট মেডিক্যাল কলেজে পড়ালেখা করেছেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি লন্ডনের একটি নামকরা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সাস্ত্রে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট। তিনি সৌদি আরবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সৌদি আরব আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বাংলাদেশে শিকদার মেডিক্যালেও তিনি দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদান করেছেন। ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালের তিনি মালিকানায় শেয়ার ছিলেন এবং উক্ত হাসপাতালে তিনি কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ বরেণ্য ব্যাক্তিবর্গ সহ অসংখ্য রোগীর সেবা দিয়ে গিয়েছেন মরহুম ডা: মতিউর রহমান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page