প্রিয় বাংলাদেশ
মোঃ সোহরাব আলী

বাংলাদেশের রুপ বৈচিত্র দেয় এই মনটা ভরে।
যেথায় যাই সেথায় শুধু বাংলাদেশের কথা মনে পড়ে,
বাংলাদেশের ঘরে ঘরে সোনালী ফসল ফলে,
ফসলের দিক থেকে সেরা দেশ বিদেশিরা বলে।
সব ধরনের মজার দৃশ্য বাংলাদেশেই বটে,
পালতুলিয়া নৌকার মাঝি যায় নদীর তটে।
জেলেরা যখন মাছ ধরতে নদীতে যায়,
হেলে ঢুলে পল্লিগিতি, ভাটিয়ালী তারা গায়।
বাংলাদেশের মা, বোনেরা যখন রাস্তায় নামে,
হাজারো ভ্রমর পিছু পিছু যায় তাদের পানে।
পাখপাখালী, গাছগাছালী, পাখিরা ডাকে ডালে,
তাই শুনিয়া সবার মন নাচে তালে তালে।
সর্বশেষে আমি একটা কথা লিখে যাই,
বাংলাদেশের মত এমন দেশ আর কোথাও নাই।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


