শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ওস্মারকলিপি প্রদান
/ ৫৩ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ১০:১৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : ঘাটাইলে একজন মুক্তিযোদ্ধার সনদ পত্র যাচাইয়ের জন্য নোটিশ প্রদান করার প্রতিবাদে রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধারা। বুধবার সকাল ১১ টায় টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে (ঘাটাইল উপজেলা পরিষদের সামনে)- এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,ঘাটাইল পৌর মেয়র শহীদ্জ্জুামান খান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মতিয়ুর রহমান খান, কমান্ডার আব্দুল বাতেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মহি,মুক্তিযোদ্ধা হায়দার আলী হিরা, মুক্তিযোদ্ধা আলী আকবর,রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,নয়ন উদ্দিন নয়ন,যুবলীগের আহবায়ক সরোয়ার আলম রুবেল প্রমুখ।

জানতে চাইলে রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার বলেন, মুক্তিযোদ্ধা পরিচয়দানকারি মনিরুল ইসলাম জমি জবর দখল করায় তার বিরুদ্ধে গ্রাম্য আদালত থেকে পরপর ৩ বার নোটিশ করা হয়। এতে কর্ণপাত না করে আদালত অবমাননা করায় তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা যাচাইয়ের জন্য নোটিশ দিয়েছি। তা ছাড়া রসুলপুর ইউনিয়নের দশজন মুক্তিযোদ্ধা যদি বলেন ওনি মুক্তিযোদ্ধা তাহলে আমি মেনে নেব।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক সরকার ঐ ইউনিয়নের মনিরুল ইসলামের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা নিয়ে সংশয় প্রকাশ করে যাচাইয়ের জন্য তাকে নোটিশ করে। এতে উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ও চাপাক্ষোপ বিরাজ করে । ফলে চেয়াম্যানের এহেন কর্মকান্ডের বিচার চেয়ে এ মানববন্ধন করে । মাবববন্ধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও‘র কাছে স্মারকলিপি প্রদান করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page