ঘাটাইল প্রতিনিধি:
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলা, ইংরেজী ও গনিতসহ ৫টি বিষয়ে বৃত্তি পরীক্ষায় ৫৪টি বিদ্যালয়ের ৪শ’৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

এ সময় পরীক্ষা কেন্দ্র্র পরিদর্শন করেন, টাঙ্গাইল – ৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা,ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম,শিক্ষক সমিতির সভাপতি মো.তাহাজ্জত হোসেন সহ-সভাপতি মো. হাসান আলী,সাংগঠনিক সম্পাদক মো.বিপ্লব সরকার প্রমূখ। বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক ও পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা,সদস্য সচিব ও ঘাটাইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান মিয়া,সদস্য ও কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ,সদস্য ও ধলাপাড়া চন্দন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম,সদস্য গৌরঙ্গী একাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুজ্জামান, এছাড়াও পরীক্ষায় শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি,উপদেষ্টা কমিটি সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


