মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে গরু চুরির হিড়িক কৃষক হতাশায়
/ ৮২ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১:২৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক ॥
ঘাটাইল উপজেলার পাহাড়িয়া অঞ্চলে প্রতিরাতে গরু চুরির ঘটনা ঘটছে। প্রতিরাতে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চোর ঠেকাতে কৃষকরা গোয়াল ঘরে রাত জেগে পাহাড়া দিচ্ছেন। উপজেলার কালিকাপুর গ্রামের মধ্যপাড়ায় ১১ জন কৃষকের ২৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।


এলাকাবাসী জানায়, সম্প্রতি কালিকাপুর গ্রামের মোঃ আঃ মজিদ মিয়ার গাভি ও বাছুর,শাহাদৎ হোসেনের ৫টি, রায়েজ উদ্দিনের ৮টি, মোঃ সুমন মিয়ার ১টি, শামছুল হকের ৪টি, মোঃ রাসেল মিয়ার ১টি, মোঃ শাহজাহান মিয়ার ১টি, নান্টু মিয়ার ১টি, মোঃ জালাল উদ্দিনের ১টি, মোঃ নিজাম উদ্দিনের ১টি ও মোঃ আব্দুস ছালামের ২টি গরু চুরি হয়েছে। গরু চুরিতে কৃষকের গোয়াল শূন্য হওয়ায় হতাশায় ভোগছেন তারা। এ দিকে গরু চুরির ঘটনায় কালিকাপুর গ্রামের মোঃ আঃ মজিদ মিয়া বাদী হয়ে একই গ্রামের (১) মোঃ দুলাল মিয়া ও (২) আলহাজ মিয়াসহ আরও অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে এবং শাহাদৎ হোসেনও পৃথক পৃথক ভাবে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page