শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ঘাটাইলে কাজী নূরুল হক শিশু বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান
/ ৫২ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৩:৪৪ অপরাহ্ন


ঘাটাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া কাজী নূরুল হক শিশু বৃত্তির বৃত্তি প্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ পত্র বিতরণ করা হয়। শনিবার (১৬ নভেম্বর) ১১টায় পাকুটিয়া অক্সফোর্ড কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজী নূরুল হক শিশু বৃত্তি এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিছা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১ নং দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,কাজী এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইদ,(এলজিআইডি) প্রকৌশলী অবসর প্রাপ্ত অফিসার চন্দন কুমার রায়, ঘাটাইল (স্বাস্থ্য) উপসহকারী ডা: ফনিন্দ চন্দ পাল,মধুপুর আউশনারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জয়নাল আবেদীন ভূইয়া । উপদেষ্ঠা ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুস সবুর প্রমুখ সহ অন্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন, অক্সফোর্ড কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সাকের আহম্মেদ।
২০০৮ সাল থেকে এই সংগঠনটি শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ বছর ঘাটাইল,মধুপুর, গোপালপুর মোট ৩ টি উপজেলার ৫২ টি প্রতিষ্ঠানের ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ জন কৃতকার্য হন। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্রসহ ও নগদ অর্থ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page