শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে ১৫০ কোটি টাকার প্রকল্পের কাজেরনামে চলছে ব্যাপক অনিয়ম ব্যবহার করা হচ্ছে অবৈধ বাংলা ড্রেজার
/ ৪২ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ১১:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভুঞাপুরের অর্জুনা ইউনিয়নে যমুনা নদীর ভাঙ্গন ঠেকাতে “১শত ৫০ কোটি টাকা বরাদ্দে ৬.৩ কিলো মিটার কাজের প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ডে ।
শুরুতেই পানি উন্নয়ন বোর্ডের একশ্রেণীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি, ব্লক নির্মাণের জন্য এলসি পাথর নির্ধারিত থাকলেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ঘুতু পাথর ও নিম্নমানের বালি, সিমেন্টের পরিমাণ দেওয়া হচ্ছে অনেক কম। নদীশাসন কার্যক্রমে দেখা গেছে চরম দুর্নীতি । সরকারিভাবে সারাদেশে বাংলা ড্রেজার কে অবৈধ ঘোষণা করা হলেও এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে অর্ধশতাধিক বাংলা ড্রেজার। সরকার অনুমোদিত নদীর ড্রেজিং মেশিন দিয়ে নদী খননের কথা থাকলেও এ প্রকল্পে তা মানা হচ্ছে না। সরোজমিনে দেখাযায় ভাওয়াল কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্জুনা -জগৎপুরা পয়েন্টে অর্ধশতাধিক অবৈধ বাংলার ড্রেজার দিয়ে নদী খননের কাজ করছেন, কাজের সাথে সংশ্লিষ্ট এলাকার কিছু প্রভাবশালী সুবিধাবাদীদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করতে পারছেন না।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (SDE) প্রকৌশলী গোলাম ফারোয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের জন্য নাকি বাংলা ড্রেজার বৈধ, সারাদেশে যখন বাংলা ড্রেজার কে অবৈধ ঘোষণা করা হয়েছে তখন পানি উন্নয়ন বোর্ডের কাছে বাংলা ড্রেজার কিভাবে বৈধ হয় সেটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি এই বৃহৎ কাজটি যেন সঠিক নিয়ম মেনেই করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page