লোকাল নিউজ ডেস্কঃ ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (০২জানুয়ারি) সকালে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় ইবতি প্রিন্টিং প্রেস সংলগ্ল মাঠে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা শুরু করে।

ভূঞাপুর থানা ছাত্রদলের সভাপতি রাজিব হোসেন কপিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, ইখাঁ কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান তরফদার ভুট্টো, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, মনিরুজ্জামান মিন্টু, থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রনি, পৌর ছাত্র দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে র্যালি বের করলে পুলিশি বাঁধায় করতে পারেনি ।


