শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলা, ৩ জুয়াড়ি গ্রেপ্তার
/ ১৪১ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০, ৭:২৫ অপরাহ্ন
টাঙ্গাইলে সাংবাদিকদের উপর হামলা, ৩ জুয়াড়ি গ্রেপ্তার

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের ভিন্ন ভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে।

ভূঞাপুর সাংবাদিকদের উপর হামলা, ৩ জুয়াড়ি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুছ ছালাম, রমজান আলী ও সামাদ। তাদের সবার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে।  পরে শুক্রবার দুপুরে ভূঞাপুর থানা পুলিশ তাদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, গতকাল কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে যেয়ে হামলার শিকার হন। এ ঘটনায় হামলার শিকার সাংবাদিক সোহেল তালুকদার জুয়াড়ি দলের প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে যেয়ে চার সাংবাদিকসহ তাদের বহনকারী নৌকার দুই মাঝি হামলার শিকার হন। এ সময় হামলাকারীরা একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ও বুম ভেঙ্গে ফেলে।

আপনার মতামত লিখুন :

2 responses to “ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলা, ৩ জুয়াড়ি গ্রেপ্তার”

  1. Rana says:

    ধন্যবাদ,সংবাদটি প্রচার করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page