শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়িদের হামলা প্রতিবাদে অবস্থান ধর্মঘট
/ ৩৮ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০, ৩:৩৫ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়ি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। এর আগে জুয়া আসরের মুলহোতাদের গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ঘন্টা আল্টিমেটাম দিয়েছিল সাংবাদিকরা। কিন্তু ৪৮ ঘন্টা পেড়িয়ে গেলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মুলহোতাদের গ্রেপ্তার না করায় অবস্থান কর্মসূচী পালন করা হয়।

রোববার (০৫ জানুয়ারি) ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী কার্যালয় চত্ত্বরের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়।অবস্থান কর্মসূচীতে অংশ নেয়া সাংবাদিকরা বলেন, জুয়ার মুলহোতা ফজল মন্ডলসহ তার সহযোগিদের গ্রেপ্তারে পুলিশের কোন উদ্যোগ নেই। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এরআগে আসামীদের গ্রেপ্তারে ৪৮ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। থানার ওসির ব্যর্থতার জন্য তার অপসারণ হওয়া দরকার। এসময় একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।
এছাড়া কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবে সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সহসভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সহসভাপতি আতোয়ার রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকরা। এছাড়া স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা প্রতিভা ছাত্র সংগঠন, অনলাইন গ্রুপ ইবরাহীম খাঁর আলোকিত ভূঞাপুর ও মানবতার সেবায় ভূঞাপুর এর সদস্যরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরের সচিত্র সংবাদ সংবাদ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা চালায় জুয়াড়িরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ঘাট সংলগ্ন কাশবন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডিবিসি টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ক্যামেরা পারসন আশিকুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক অভিজিৎ ঘোষ, দৈনিক একুশের বাণী পত্রিকার সাংবাদিক হৃদয় মন্ডলসহ আরো দুইজন আহত হয়। এসময় ডিবিসির একটি ক্যামেরা ভাঙচুর এবং অপর একটি ক্যামেরা ছিনিয়ে নেয়। এছাড়া ডিবিসির বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়। এঘটনায় বৃহস্পতিবার রাতেই ডিবিসির টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার বাদী হয়ে জুয়াড়– প্রধান ফজল মন্ডলকে প্রধান আসামী করে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক জুয়াড়–র বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page