শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর ভয়াবহ অগ্নিকান্ডে ঘর ও পরীক্ষার্থীর প্রবেশ পত্র পুড়ে ছাই
/ ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০, ৭:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু সেনানিবাস সংলগ্ন সার পলশিয়া এলাকার নাজির সরকারের বাড়িতে আগুন লেগে একটি ঘর ও চলমান এস.এস.সি পরীক্ষার প্রবেশপত্র পুড়ে গেছে। ৩ ফেব্রুয়ারী (সোমবার) বিকাল  ৪টার দিকে নাজির সরকারের বাড়িতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে গ্রামবাসী প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাড়ির একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

এই ভয়াবহ অগ্নিকান্ডে নাজির সরকার এর বড় ভাই আনিছ সরকারের ঘরের সকল সামগ্রী পুড়ে যায়। সে ঘরের তেমন কোন কিছু আগুন থেকে রক্ষা করতে পারেনি। আনিছ সরকার এর বড় ছেলে হযরত আলী (১৭) উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের আজ থেকে শুরু হওয়া ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থী। ভয়াবহ অগ্নিকাণ্ড ঘরের অন্যান্য সামগ্রীর সাথে তার বই পুস্তক ও পরীক্ষার প্রবেশপত্র পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছাঃ নাসরিন পারভীন ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের জানান, “আমি অগ্নিকাণ্ডের ঘটনা শোনা মাত্রই এখানে পৌঁছাই। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী হযরত আলীর পরীক্ষা দিতে কোন সমস্যা না হয় সেজন্য নতুন বই খাতা কিনে দেয়া হয়েছে। আর আগুনে পুড়ে যাওয়া প্রবেশপত্রের পরিবর্তে ফটোকপি থাকা প্রবেশপত্র টি তৎক্ষণাৎ সত্যায়িত করে দেওয়া হয়।”

অগ্নিকাণ্ডের ঘটনায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী বলেন, “আমি ঘটনা শোনা মাত্রই ছাত্রের ফটোকপি প্রবেশপত্রটি সত্যায়িত করে আগামী দিনের পরীক্ষা গুলো যথাসময়ে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করি”।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page