শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
শেকৃবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন ঘাটাইলের শামীম
/ ৮৮ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০, ২:০৬ অপরাহ্ন

আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধিঃ
গত ৮ ফেব্রুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পুর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দীর্ঘদিন পর এ কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে আছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কৃতি সন্তান শামীম আল মামুন।

শামীম আল মামুনের জন্ম ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পারিবারিক ভাবেই সে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত । তার পিতা আঃ রাজ্জাক মন্ডল দিগর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন ।
শিক্ষা জীবনে শামীম, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর ২০১৪ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন সভা সমাবেশ, কর্মসূচি সহ বিএনপি-জামাতের অপতৎপরতার বিরুদ্ধে সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। গত জাতীয় নির্বাচনেও নিজ এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
পদ পাওয়ার সংবাদ জানার পর শামীমের বাবার সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় যে, “বর্তমানে দুঃখজনক হলেও সত্যি যে দলের সুসময়ে অনেকেই দলে জায়গা করে নিতে চায়। একটা সময় ছিলো যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা বারবার নির্যাতনের শিকার হয়েছেন। আমার পরিবারের উপরও অনেক নির্যাতন, অত্যাচার করেছে বিএনপি জামাত পন্থীরা। আমি খুবই আনন্দিত ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হয়েছে আর ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দকে।”
সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে শামীম বলেন, “বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে মূল্যায়ন করার জন্য । সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। “

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page