লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা প্রতিভা ছাত্র সংগঠনের ৯ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুরের সভাপতি মির্জা মহীউদ্দিন আহমেদ, ইবরাহীম খাঁ সরকারি কলেজের প্রভাষক ফরিদুল ইসলাম,সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুরের সভাপতি বাবু নিখিল চন্দ্র বসাক, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক সন্তোষ কুমার দত্ত, মিজানুর রহমান,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ টাঙ্গাইলের সমন্বয়কারি মো.নাসির উদ্দিন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ছারোয়ার তালুকদার লাভলু, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংবাদিক অভিজিৎ ঘোষ প্রমুখ।


