শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নম্বরবিহীন বালু ভর্তি হাইড্রোলিক ট্রাকের চাপায় বৃদ্ধের মৃত্যু
/ ৩৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২০, ১০:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নম্বরবিহীন বালু ভর্তি হাইড্রোলিক ট্রাকের চাপায় আব্দুর রশিদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন।

শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকার অবৈধ বালুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ উপজেলার মধ্যজগৎপুরা গ্রামের বাসিন্দা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, জগৎপুরা এলাকায় ঘাটে নম্বরবিহীন একটি হাইড্রোলিক ট্রাকে বালু ভর্তি করা হচ্ছিল। এসময় ট্রাকটি পেছনে নেওয়ার সময় সেখানে থাকা আব্দুর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। খবর পেয়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে জগৎপুরা এলাকায় অবৈধভাবে বালুর ঘাট তৈরি করে ট্রাকে করে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করছেন। করোনা পরিস্থিতিতে শুধুমাত্র জরুরি পণ্যবাহী পরিবহন চলার কথা থাকলেও অজ্ঞাত কারণে বালুর ট্রাক চলাচল বন্ধ হচ্ছে না। বালুর ট্রাক ও অবৈধ বালুর ঘাট বন্ধে কার্যকর উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি দাবি জানান স্থানীয়রা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page