ছোটমনির এমপির জন্মবার্ষিকী ভূঞাপুরে ৫০০ অসহায় মানুষের মাঝে ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের জন্মবার্ষিকী উপলক্ষে ভূঞাপুর শহর ছাত্রলীগের সভাপতি রোহান সরকার ওরফে রোমান নিজস্ব উদ্যোগে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর সার্বিক তত্তাবধানে ৫০০ অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেন।

বুধবার সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড,বাজার এলাকা,পৌরসভা ও টেপিবাড়ি এলাকায় এ খাবারের প্যাকেট বিতরণ করা হয়।আর এ খাবার বিতরণ কাজে সহযোগিতা করেন ছাত্রলীগ সদস্য হাসিবুল হক অণিক,নিবীড়,মাহীন,রতন প্রমুখ।
রোহান সরকার বলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আমাদের অভিভাবক তার জন্মবার্ষিকী কেক কেটে পালন না করে অসহায় মানুষের পাশে দাড়াতে বলেছেন।তার নির্দেশনাতেই আমার সীমিত সামর্থ নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


