শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
মাস্ক ছাড়া হাট-বাজারে ঘোরাফেরা করায় ভূঞাপুরে ১৪ জনকে জরিমানা
/ ৩৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২০, ৭:০৩ অপরাহ্ন

লোকাল নিউজ ডেস্ক:: টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পরে হাট-বাজারে ঘোরাফেরা করায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বিকেলে ভূঞাপুর থানা মোড় ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অঙ্কে ১৪ জনকে ১৩৫০ টাকা জরিমানা করেন।

অন্যদিকে মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণের দায়ে ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, সরকারি নির্দেশ অমান্য করে হাট-বাজারে মুখে মাস্ক না পরে ঘোরাফেরা করায় ১৪ জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।

এছাড়া যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page