শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের বেদম বেত্রাঘাতে এক শিশু ছাত্র গুরুত্বর আহত
/ ২৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৫:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষকের বেদম বেত্রাঘাতে তৌফিকুর রহমান (১২) নামে এক শিশু ছাত্র গুরুত্বর আহত হয়েছে।

পরে আহতবস্থায় ওই শিক্ষার্থীকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডার গার্টেনে এই ঘটনা ঘটে। আহত তৌফিকুর রহমান পৌর এলাকার পশ্চিম ভূঞাপুর গ্রামের তুষার আহম্মেদ বুলবুলের ছেলে ও ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের হেফজ বিভাগের ছাত্র। সোমবার(১৭ আগস্ট) সকালে সরেজমিনে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে গিয়ে দেখা যায়, শিক্ষক কর্তৃক মারধরের শিকার তৌফিকুর হাসপাতলে পুরুষ ওয়ার্ডের ২নম্বর বেডে শুয়ে ব্যাথার যন্ত্রণায় কাতরাচ্ছে। আহত শিক্ষার্থী তৌফিকুর রহমান জানায়, ‘ভূঞাপুর ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদরাসার শিক্ষক হযরত আলী পড়া না পারায় গাছের ডাল দিয়ে মারধর শুরু করেন। শনিবারও একই কায়দায় মারধর করে। মারধরে শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়েছে। পরে মারধরের বিষয়টি অভিভাবকদের কাছে জানালে তারা হাসপাতালে নিয়ে ভর্তি করে।’ ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদরাসা ও ইসলামী কিন্ডারগার্টেনের শিক্ষক হযরত আলী বলেন,‘গত কয়েকদিন ধরে ওই শিক্ষার্থী কোন পড়া দিতে পারেনি। বারবার বুঝানোর পরও সে পড়া দিতে পারেনি। পরে রাগান্বিত হয়ে তাকে বেত দিয়ে মারধর করা হয়েছে। মারপিট একটু বেশি হয়ে গেছে এতে আমি খুবই মর্মাহত। পরে তার অভিভাবকরা এসে শিক্ষার্থীকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে বলে শুনেছি।’ এ বিষয়ে ভূঞাপুর ফাযিল মাদরাসার প্রিন্সিপাল ও ইবরাহীম খাঁ হাফিজিয়া মাদরাসার সভাপতি আব্দুছ সোবহান বলেন-‘ঘটনাটি শুনেছি। তবে কি কারণে শিক্ষার্থীকে মারধর করা হয়েছে সেটা জানতে পারেনি। হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখতে গিয়েছিলাম।’ ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিশাত সাইয়ীদা বলেন,‘ওই শিক্ষার্থীর হাত-পা ও উরু এবং ঘারসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের কারণে লাল ও ফুলে জখম হয়ে গেছে। এছাড়া তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন বলেন, ‘ঘটনাটি শুনেছি। শিক্ষকসহ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page