শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে আউশ ধানের নমুনা সংগ্রহ ও শস্য কর্তন উদ্বোধন
/ ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ১১:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আউশ ধানের নমুনা সংগ্রহ ও শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। আউশ ধান সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোল এলাকায় শস্য কর্তন নমুনা সংগ্রহ শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।

নমুনা সংগ্রহ ও শস্য কর্তন উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার আল- মামুন রাসেল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হযরত আলী প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান জানান- বন্যায় রোপনকৃত আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে অবশিষ্ট যা আছে আবহাওয়া অনূকুলে থাকায় গতবারের তুলনায় আরও ভাল ফলন হয়েছ। তিনি আরও বলেন- নমুনা সংগ্রহ শস্য কর্তন চলছে। আউশ ধান প্রতি বিঘায় ২১ মণ হয়েছে।এ বছর উপজেলায় আউশ ধানের লক্ষ্যমাত্রায় মোট ১ হাজার ৪’শ ৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। তার মধ্যে গাবসারা, অর্জুনাসহ চরাঞ্চলে ছিল ৯’শ হেক্টর জমিতে। এছাড়াও গোবিন্দাসী, নিকরাইল, ফলদা, অলোয়া ও পৌরসভায় আউশ চাষাবাদ করা হয়েছিল। বন্যায় তা তলিয়ে মোট ২’শ ৩০ হেক্টর জমিতে ফলন ব্যাপক হয়েছে।

উপজেলা কৃষি অফিসার আল-মামুন রাসেল বলেন- উপজেলায় চলতি মৌসুমে আউশ ধানের ফলন ভাল হয়েছে। উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ লক্ষে ইতিমধ্য শস্য কর্তন শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page