বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় গোলচত্বর এলাকা থেকে সিন্দুক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ঃটাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় গোলচত্বর এলাকা থেকে একটি তালাবদ্ধ পুরনো লোহার সিন্দুক উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ। সিন্দুকটি নিয়ে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর সেতুপূর্ব গোলচত্বর দক্ষিণে একটি পেয়ারা বাগানের পাশ থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। সিন্দুকটি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সমরেশ নামে এক ব্যক্তির বলে পুলিশ জানায়।এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কাজী আয়ুবুর রহমান বলেন , গত মঙ্গলবার রাতের কোন এক সময়ে চোরচক্র সিন্দুকটি ফেলে রেখে যায়। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যেমে খবর পেয়ে সিন্দুকটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তালাবদ্ধ সিন্দুকটি খোলার জন্য দর্শনা থেকে লোক আসতেছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


