ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: উৎসব মুখর পরিবেশে, কঠোর নিরাপত্তা মধ্যে জাকজমকপুর্ণ ভাবে টাঙ্গাইলের ভূঞাপুরে কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। এতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে। ৫২৮টি ভোটারের মধ্য ৪৬০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গনণা শেষে . হুমায়ুন কবির, সাজেদা বেগম, মিথিলা আকন্দ, ও মো. লিয়াকত আলী সিদ্দিকীকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ জামাল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


