শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুুরে শিক্ষকের উপর বর্বোরিচিত হামলার সুষ্ট বিচারের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান
/ ১৫২ Time View
Update : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ৩:২১ অপরাহ্ন

SAMSUNG CAMERA PICTURES

লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের উপর বর্বোরিচিত হামলার সুষ্ট বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক,ছাত্রী ও কর্মচারীরা।মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে এ মানব বন্ধন করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।এতে উল্লেখ করা হয় গত ১২ অগষ্ট শহীদ জিয়া মহিলা কলেজের ১০১ নং কক্ষে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ১২ টার সময় ইংরেজী পাঠদান করছিলেন ক্লাশ শুরুর ১৭ মিনিট পর ৩ জন ছাত্রী ক্লাশে প্রবেশের অনুমতি চাইলে বিলম্বের জবাবদিহি করলে একজন ছাত্রী তার পিতা ঐ কলেজেরই সহকারী গ্রন্থাগারিক আব্দুস সামাদ সরকারের কথা বলেন।এর পরই আব্দুস সামাদ বহিরাগতদের নিয়ে ক্লাশরুমে প্রবেশ করে পাঠদানরত অবস্থায় সহকারী অধ্যাপক রফিকুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে বিভিন্ন জায়গায় জখম করে। রফিকুল ইসলাম প্রানে বাচার জন্য ক্লাশরুম থেকে বাহির হয়ে আসলে সামাদ সরকারের ভাতিজা অত্র্র কলেজের প্রদর্শক জাহিদুল ইসলাম উক্ত শিক্ষককে কিল ঘুষি মেরে মারাত্বক ভাবে আহত করে। সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বর্র্তমানে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ক্লাশরুমে কর্মচারী কতৃক শিক্ষক পেটানোর পেক্ষিতে শিক্ষকরা নিজেদের সস্মান রক্ষার্থে ৩ দিনের কর্ম বিরতি ও মানব বন্ধন কর্মসূচী পালন করেছে।একই সাথে এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page