নিজস্ব প্রতিবেদক: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ করেছে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।

শনিবার(১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নাসরীন পারভীনের নেতৃত্বে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা সমাবেশে অংশ নেয়। সাথে একাত্বতা ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভ‚মি) আসলাম হোসাইন, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.মহীউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ, অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, ভ‚ঞাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন, শিক্ষা কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ রাশেদুল ইসলাম।


