শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে কারাদণ্ড
/ ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে চার লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সিরাজকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ও সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আসলাম হোসাইন।   দণ্ডপ্রাপ্তরা হলেন, পলশিয়া গ্রামের নবছর মন্ডলের ছেলে মো. জাহিদুল মন্ডল (২২), ফজলুল হকের ছেলে মিজান (১৮), আব্দুল আলিমের ছেলে মমিন মন্ডল (১৮) ও পাটিতাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে আল মামুন (৩০)।  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। সোমবার বিকেলে সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল, মিজান, মমিন ও মামুনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের চার লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page