নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে কর্মসূচীর মধ্যেছিল- শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, র্যালী, বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা, হাসপাতাল, এতিমখানায় উন্নত খাবার বিতরণ ও আলোচনাসভা।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভূঞাপুর উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। সকালে স্থানীয় সাংসদ ছোট মনিরের নেতৃত্বে একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান। আলোসভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসলাম হোসাইন, ভুঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক,ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, ভূঞাপুুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ।


