নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভুঞাপুরে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রিমন আকন্দ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।সে ভুঞাপুর পৌরসভার ফকিরপাড়া এলাকার বাছেদ আকন্দের ছেলে ও টাঙ্গাইলের হ্যাবিট কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারি ) রাতে ভুঞাপুর পৌরসভার পলিশা এলাকায় টাওয়ারে কাছে এই দূর্ঘঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে রিমন মোটরসাইকেল নিয়ে ভুঞাপুরের দিকে আসছিল। এসময় ভুঞাপুর-তারাকান্দি সড়কের পলিশা এলাকায় আসলে বিপরীতগামী একটা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুত্বর আহত হলে ভুঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।নিহতের ফুফাতো ভাই রেজাইল করিম উজ্জল বলেন, গুরুত্বর আহতবস্থায় রিমনকে প্রথমে ভুঞাপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। পরে টাঙ্গাইল হাসপাতালে নেয়ার পর সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


