শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে দলিল জিম্মি করে প্রকাশ্যে ঘুষ আদায়ের অভিযোগ
/ ২১ Time View
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ১০:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আমিনা খাতুনের বিরুদ্ধে নানা অজুহাতে দলিল জিম্মি করে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে দলিল দাতা-গ্রহীতা ও দলিল লেখকরা।গত ১মার্চ টাঙ্গাইল জেলা সাব-রেজিস্ট্রার অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও কোন ফল পাওয়া যায়নি বলে জানান দলিল লেখকরা। অভিযোগে উল্লেখ করেন এ অফিসে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০টি দলিল হয়। প্রতিটি দলিল থেকে জেলা সাব-রেজিস্ট্রার অফিসের জন্য ৩শ টাকা থেকে শুরু করে দলিল বেধে ৫হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করে। আদায় না হওয়া পর্যন্ত দলিল জিম্মি করে রাখেন। বাধ্য হয়ে ঘুষ দিয়ে দলিল ছাড় করতে হয়।

নাম প্রকাশে অইচ্ছুক একজন নকল নবীশ জানান, জেলা সাব-রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারে নাম ভাঙ্গিয়ে পুরো অফিস অনিয়মের দুর্ঘ বানিয়ে রেখেছে। কমিশনের দলিল নগদ টাকা নেয়ার পর নির্ধিষ্ট থাম বহিতে টিপসহি না নিয়ে সাধারণ বহিতে টিপসহি নেয়ার অভিযোগ রয়েছে। যা যে কোন সময় দলিল বিষয়ে মামলা মোকদ্দমা হলে দলিল দাতা ও গ্রহীতা উভয়েরই সমস্যা সৃষ্টির আশংকা রয়েছে।অভিযোগের বিষয়ে আমিনা খাতুনের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি।এদিকে, এ ভাবে নানা অজুহাতে প্রকাশ্যে ঘুষ গ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমিনা খাতুন। দুর্নীতি দমনের দৃষ্টি আকর্ষনসহ বিচার ও অপসারণের দাবি জানিয়েছেন দাতা-গ্রহীতা ও দলিল লেখকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page