নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লালন সংগীত অনুষ্ঠিত হয়েছে়।

মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে এ লালন সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুষ্টিয়া থেকে আসা লালন সঙ্গীত একাডেমীর শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে সকালে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এবং বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাবসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, জুংঙ্গীপুর রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম আকন্দ শাপলা, গাবসারা ইউনিয়ন পরিষদের সচিব বিমল কান্তি, সহকারী শিক্ষক ইলিয়াস উদ্দিন, ফরহাদ হোসেন আকন্দ, মহর আলী মন্ডল, আব্দুস ছালাম, বাছেদ আকন্দ বাদশা, লুৎফর রহমান দিলীপ, খন্দকার আসলাম হোসেন প্রমূখ।এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


