মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত ভূঞাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল -স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সাভারে- প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার পাঁচশ টাকা অর্থদণ্ড ঘাটাইলে লোকেরপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ঘাটাইলে লোকেরপাড়া মাদরাসা মুহাম্মাদিয়া ও হাফিজিয়ার মুহুতামীমের বিদায়ী সংবর্ধণা সাংবাদিক কামাল হোসেনের বাবার মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর শোক প্রকাশ অসহায় বৃদ্ধার হাতে আর্থিক সহায়তা ও শুকনো খাবার তুলে দিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত-২
ঘাটাইলে শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মা সমাবেশ
/ ৮৩ Time View
Update : শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৫ অপরাহ্ন

আব্দুল লতিফ, ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীকরণের দাবিতে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২২ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয় ।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত (নারী) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা বেগম । ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আ. মালেকের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মো.শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেরদৌসী আক্তার (রুনু),টাঙ্গাইল সদর মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নাহার, আ লীগ নেতা তানভীর রহমান সিএ,দাতা সদস্য আলহাজ্ব তৈয়বুর রহমান খান,অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মো.হাসান আলী, মো. জয়নাল আবেদীন প্রমুখ।। বিদ্যালয়ের প্রায় ৪ শত শিক্ষার্থী ও তাদের মায়েরা সমাবেশে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ঘাটাইলের শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবি রেখে তৃণমূলে শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন সফল কর্মসূচী বাস্তবায়ন এবং নানা উন্নয়ন কর্মকা-র কথা তুলে ধরেন।
উল্লেখ্য : ঘাটাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চল ছনখোলায় প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন নেছা উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে চলছে। এটি জাতীয়করণ হলে শিক্ষার আরও বিস্তার ঘটবে বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page