শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার
/ ৪২ Time View
Update : রবিবার, ২৩ মে, ২০২১, ৯:৫৪ অপরাহ্ন
ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে আ.লীগ নেতা বহিষ্কারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে ভূঞাপুরের গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুলাল হোসেন চকদারের ভুয়া বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। রবিবার (২৩ মে)দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাক্ষর জাল করে আ.লীগ নেতা বহিষ্কারের প্রতিবাদ

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।তিনি তার বক্তব্যে বলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুলাল হোসেন চকদার সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারন সম্পাদক। একটি স্বার্থান্বেষী মহল তার সম্মানহানি ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে দুলাল হোসেন চকদারের বহিস্কারের ভুয়া উড়ো চিঠি পাঠিয়েছে।তিনি বলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্যসহ আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে বহিস্কারের সত্যতা জানার জন্য ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলাম। সেখান থেকে দুলাল চকদারের বহিষ্কারের বিষয়ে কোন চিঠি ইস্যু হয়নি। এ ধরনের কোন নথিপত্রও সেখানে নেই। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া এ বিষয়ে কিছু জানেননা। আমরা জেনেছি ওবায়দুল কাদেরে সাহেব এ ধরনের কোন চিঠিতে স্বাক্ষর করেননি। দুলাল চকদারের বহিষ্কার বিষয়ে যে উড়ো চিঠি এসেছে তা সম্পূর্ণ ভুয়া।সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, যুগ্ম সম্পাদক মো.মিনহাজ উদ্দিন, সাহিনুল ইসলাম তরফদার বাদল, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page