লোকার নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে করোনাভাইরাস প্রতিরোধে অগাস্টের শুরুতে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ টিকা নিতে যেমন ভিড় দেখা গিয়েছিলো, তেমন উৎসাহ উদ্দিপনা নিয়েই দ্বিতীয় ডোজের টিকা নিতে আসছে শিয়ালকোল সরকারীি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকাপ্রত্যাশী মানুষ।

দ্বিতীয় দফায় এই গণটিকাদান চলছে ৭ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রথম দফায় এই কেন্দ্রে প্রথমদিনে ৫৮৫ জনকে টিকা দেওয়া হয়েছিলো। এবারের কর্মসূচির দ্বিতীয় দফায় টিকা দেওয়া হয়েছে ৫৬৫ জনকে। টিকাদান কর্মসূচিতে সম্পৃক্তরা বলছেন, তেমন প্রচার না চালালেও মঙ্গলবার সকাল থেকে মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখছেন তারা।্র ৯ নম্বর ওয়ার্র্ডের কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান জানান, এই কর্মসূচি সম্পর্কে তিনি অনেকরেই জানিয়েছেন। সেভাবে প্রচার চালাতে না পারলেও সকাল ৮টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন টিকাপ্রত্যাশীরা। দ্বিতীয় দফায় এই গণটিকাদান তদারকি করেন অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, রহিজ উদ্দিন আকন্দ।এসময় দায়িত্ব পালন করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারি,পুলিশ,আনসার,গ্রাম পুলিশ ও ভূঞাপুর মানবিক সেবা সংগঠনের সদস্যরা।


