শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ৩ ডিলারকে জরিমানা
/ ৩৩ Time View
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ১০:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সারের মূল্য তালিকা না থাকা, সারের স্টক রেজিস্টার ও বিপণন রশিদের গড়মিল থাকা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ৩ জন ডিলারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভূঞাপুর বাজারের ২ জন ও উপজেলার গোবিন্দাসী বাজারের ১ জন সারের ডিলারকে এ জরিমানা করা হয়। এরমধ্যে ভূঞাপুর বাজারের মেসার্স বাছিদ স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স সেতু ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও গোবিন্দাসী বাজারের হাজেরা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেন।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী। এসময় উপজেলা কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল হাসান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।  এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী জানান, ভূঞাপুর ও গোবিন্দাসী বাজারের ৩ জন সারের ডিলারকে বিভিন্ন অনিয়মের কারণে ১৭  হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যহত থাকবে। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page