নিজস্ব প্রতিবেদক: মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে বেকার জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২’শ ৪৫ জন বেকার জেলের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা মহিলা লীগের সভাপতি মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক.কৃষকলীগ নেতা মো, হযরত আলী, প্রমুখ।


