শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তারের শপথ গ্রগণ
/ ১৮ Time View
Update : সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ১০:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার শপথ গ্রহণ করেছেন।

রোববার (২১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত ২৭ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপি’র ১ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী ভূঞাপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. নার্গিস আক্তার তার মনোনয়নপত্র দাখিল করেন। অন্য ৪ মনোনয়নপত্র ক্রয়কারী তাদের মনোনয়নপত্র দাখিল করেননি। এ ছাড়াও বিএনপি’র প্রার্থীও মনোনয়নপত্র জমা দেননি। গত ১১ অক্টোবর মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়। ১৭ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন ছিলো। এতে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গত ১৮ অক্টোবর নার্গিস আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল ইসলাম। 

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল ইসলাম বলেন, একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নার্গিস আক্তার। 

উল্লেখ্য, গত ৩০ জুলাই ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পদটি শূণ্য হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page