শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে মুক্তিযুদ্ধের গবেষক শফিউদ্দিনের স্মরণসভা
/ ২৯ Time View
Update : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৪:৩৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরের মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক-লেখক, শিক্ষক ও ভূঞাপুর উপজেলা বাকশিসের সাবেক সভাপতি শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাসশিস) ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভার উদ্বোধন করেন পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো.আব্দুল অদুদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন ভ‚ঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিঞা, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী সরকার, শেহাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম, শমসের ফকির ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সাত্তার, শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু সা’দত।আলোচক হিসেবে ছিলেন- কবি ও প্রাবন্ধিক অধ্যাপক শংকর দাশ, বাকশিসের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো. শওকত আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তফদার বাদল, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দ প্রমুখ। সভায় স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page