শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন
/ ৩৩ Time View
Update : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৫:৪৫ অপরাহ্ন

মাহবুব সা্ঈদ: টাঙ্গাইলের ভূঞাপুরে জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্সের ভিডিও ধারণকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ কর্তৃক আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভূঞাপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সম্পাদক আবদুর রাজ্জাক, ভূঞাপুর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল মজিদ মিঞা, ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, প্রেসক্লাবের সহ সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদকি আতাউর রহমান তালুকদার মিন্টু, সৈয়দ মাসুদুল হক টুকু, ঘাটাইল প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা ও আবু শোয়েব ডন। মানববন্ধনে বক্তারা ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন আহমেদকে ভূঞাপুর থেকে দূত অপসারণের দাবি জানান।উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এমন তথ্যমতে সাংবাদিক আল আমিন শোভন তার পেশাগত দ্বায়িত্ব পালনে ওই হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে মূমূর্ষ একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মূমূর্ষ ওই রোগীর সাথে একই এ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। পরে মূমূর্ষ ওই রোগীকে এ্যাম্বুলেন্সে উঠানোর ভিডিও করতে গেলো ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তাকে প্রকাশ্যে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্চিত সহ অকথ্য ভাষায় গালাগালি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page