শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে স্থগিতকৃত কেন্দ্রে নির্বাচনে নৌকার জয়
/ ৩৭ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিক।

নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম

স্থগিত হওয়া অাকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোট গ্রহন হয়েছে। কেন্দ্রে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এ ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, গোয়েন্দা পুলিশ ( ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীনভাবে উৎমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রেজাইল ইসলাম। স্থগিতকৃত কেন্দ্রে ৩ হাজার ৩২ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে আ.লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা) প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৭ ভোট, আ.লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল) পেয়েছেন ৩৯৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (আনারস) প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট।অলোয়া ইউনিয়নের ১০টি কেন্দ্রের মধ্যে আ.লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা) প্রতীকে ৭ হাজার ৬২ ভোট পেয়ে ৯৮৪ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী শরিফুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন ৬ হাজার ৭৮ ভোট এবং বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ৪ হাজার ৯২৫ ভোট।উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা জানান, অলোয়া ইউনিয়নের স্থগিতকৃত আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ ভেট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীক প্রার্থী রফিকুল ইসলাম রফিক ৭ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page