ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় করা হয়।

শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম।বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলিফ নুর মিনি,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ হুমাযুন কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক,প্রেসক্লাব সভাপতি মো. শাহ আলম প্রামানিক,কৃষকলীগ নেতা মো.হযরত আলী প্রমূখ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category


