মোঃ আব্দুর রহীম মিঞা ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভার ১০ হাজার নিম্ন আয়ের পরিবারকে প্রথম দফায় ভর্তুকিতে কম মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে এর (টিসিবি) মাধ্যমে পণ্য বিতরণ শুরু হয়েছে।

গত রোববার(২০ মার্চ) সকাল থেকে ভূঞাপুর উপজেলা পৌরসভায় ফ্যামেলি কার্ডের ভিত্তিতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে নির্দিষ্টস্থানে টিসিবি’র পণ্য বিক্রির উদ্ভোধন করা হয়।
এরই ধারা বাহিকতায় মঙ্গলবার (২২ মার্চ) ফলদা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৭ টি গ্রামের ১ হাজার ৪৪ জন পরিবারের মাঝে ফ্যামেলি কার্ডের ভিত্তিতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়।প্রথম দফায় একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার ভোজ্যতেল তেল পাবেন। এই তিনটি আইটেম ৪৬০ টাকা দিয়ে কিনতে পারবেন। এর মধ্যে ৪৩০ টাকা ডিলার সরকারের কাছে জমা দিবে। আর ৩০টাকা ডিলারের লাভ থাকবে।টাঙ্গাইলের ভূঞাপুর টিসিবির পণ্য সুষ্ঠভাবে বিতরণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথোরাইজড অফিসার হিসেবে কাজ করছেন। এলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে মনিরটিং টিম গঠন করা হয়েছে।
প্রতিটি উপজেলায় ট্যাগ অফিসার মনোনয়ন দেওয়া হয়েছে। তারা প্রতিটি ডিলারের পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং করছেন।মঙ্গলবার সকালে উপজেলায় ফলদা ইউনিয়ন পরিষদের সামনে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন, পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম তালুকদার দুদু ।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, পরিষদ সচিব ম. ছানাউল কবিরসহ ওয়ার্ড মেম্বারগন উপস্থিত ছিলেন।


