নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইমারি স্কুল,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ও ইবরাহীম খা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা মরহুম প্রিন্সিপাল ইবরাহীম খার ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার(২৯ মার্চ ) মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহী উদ্দিনের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইবরাহীম খা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মহী উদ্দিন ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবরাহীম খা সরকারি কলেজের স্বনামধন্য সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শংকর দাশ । শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মুস্তফা আবরার মাহী, তাহসিন আব্দুল্লাহ, মারিয়া মোল্লা, আবীর হোসেন এবং কাশফিয়ান কুঞ্জ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন সাঈদী ।


