নিজস্ব প্রতিবেদক: বন্ধ হলে দুর্নীতি-উন্নয়নে আসবে গতি এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বুধবার(১৩ এপ্রিল)নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধমূলক সচেতনাবৃদ্ধি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।উপকরণের মধ্যে ছিলো দুর্নীতি দমন কমিশনের শ্লোগান সম্বলিত পোস্টার,ছাতা,জ্যামিতি বক্স, কলম,পানির পট,হ্যান্ড ব্যাগ, স্কেলসহ অন্যান্য সামগ্রী।বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকার, সহ-সভাপতি তায়েবুল ইসলাম শোয়েব, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুল আলম সহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মণ্ডলী।এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে লটারির মাধ্যমে শিক্ষা উপকরণ তুলে দেন।


