শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত -৩
/ ৩৩ Time View
Update : শুক্রবার, ২০ মে, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ন

মো. নাসির উদ্দিন, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে বেপরোয়া গতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন- উপজেলার ঘাটান্দি গ্রামের হান্নান তালুকদারের ছেলে রুপক (২০), তুমছের আলীর ছেলে শিহাব (২৫) ও গোবিন্দাসী গ্রামের শহিদুল মন্ডলের ছেলে সানি (২২)।

বুধবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ি নামক স্থানে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, ভূঞাপুর থেকে রুপক ও শিহাব দুই বন্ধু গোবিন্দাসীর উদ্দেশ্যে যাচ্ছিল ও অপরদিক থেকে আসা সানি ভূঞাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে পথিমধ্যে মোটরসাইকেল দুটি ভয়াবহ সংঘর্ষের শিকার হলে মোটরসাইকেল দুটি দুমড়েমুচরে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।ভূঞাপুর থানার এসআই বাহার আলম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page