শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
বয়স ৮৫ বছর হলেও মেলেনি বয়স্ক ভাতা
/ ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৫:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা চরাঞ্চলের খানুরবাড়ী গ্রামের মৃত হাছেন আলীর স্ত্রী জয়গন বেগম ।অভাব-অনটনে চরম অসহায়ত্বের পেটে পাথর বেঁধেই খোলা আকাশের নিচে শুয়ে আছেন। তার বয়স ৮৫ হলেও মেলেনি বয়স্ক ভাতা বা সরকারি ভাবে আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

কোনাবাড়ী চরাঞ্চলে বন্যার পানি তার বাড়িতে প্রবেশ করেছে। তার সন্তানরা ঘরসহ বিভিন্ন আসবাবপত্র সরানোর কাজে ব্যস্ত। কিন্তু জয়গন বৃদ্ধা হওয়ায় তিনি ঠিকমতো হাঁটা চলা করতে পারে না। তাই তিনি চৌঁকির উপরে অসহায়ের মতো শুয়ে আছেন। কপালে নানা দুশ্চিন্তায় ভাজ পড়েছে। ঠিকমতো কথাও বলতে না পারায় নিরবে চোখের পানি ফেলছেন।

স্থানীয় জোয়াদ্দার হোসেন জোয়াদ জানান, জয়গনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার স্বামী প্রায় ২৬ বছর আগে মারা যায়। ছেলেই তাকে দেখাশুনা করে আসছে। শেষ বয়সে এসেও তিনি এখন পর্যন্ত বয়স্ক ভাতাসহ কোন ধরণের কার্ড পায়নি। শুধু তাই নয়, তার নিজস্ব বসতবাড়ি নেই। স্থানীয় মেম্বার ও ইউপি চেয়ারম্যানের থেকেও পায়নি কোন ধরণের সাহায্য-সহযোগিতা।এ ব্যাপারে উপজেলার গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, বৃদ্ধ বয়সেও সে কেন বয়স্ক বা বিধবা ভাতা পায়নি সেটা মেম্বারদের থেকে জেনে দ্রূুত বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ জানান, বয়স্ক ভাতার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তালিকা করে। তবে, বৃদ্ধাটির বিষয়ে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমাকে তার তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page