শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুরে যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ
/ ২৪ Time View
Update : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৪:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মোঃ শরিফ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

সোমবার (১১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের মোঃ ফরহাদ হোসেনের ছেলে।

জানা যায়,সোমবার আনুমানিক বেলা ১২টার দিকে শরিফ বন্ধুদের সাথে নৌকা নিয়ে পিকনিকে যায়। পিকনিক থেকে ফেরার পথে উপজেলার ভদ্রশিমুল এলাকায় যমুনা নদীতে সবাই মিলে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নৌকায় উঠে আসলেও শরিফ উঠে আসতে পরেনি। পরে বন্ধুরা মিলে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও শরিফের খোঁজ পায়নি। পরদিন সকাল থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, উপজেলার গাবসারা ইউনিয়নে শরিফ নামের এক যুবক ও তার বন্ধুরা মিলে নৌকা নিয়ে পিকনিকে যায়। ফেরার পথে তারা ভদ্রশিমুল এলাকায় সবাই মিলে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নৌকায় উঠে আসলেও শরিফ নদীতে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে ঘটনাটি সিরাগঞ্জের আওতাধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page