শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
ভূঞাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে তিনজনকে জরিমানা ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির বাঘাইড় মাছ মধুপুরে নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বিতরণযোগ্য এক টন পাঠ্যবই উদ্ধার গ্রেফতার-১ ভূঞাপুরে জুলাই যোদ্ধা ও ওয়ার্ড যুবদলের সদস্য হাছানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার ভূঞাপুরে তিন মাদকসেবীকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘাটাইল লোকেরপাড়া আলহাজ্ব হাফেজ শায়খ আনিসুর রহমান খান(রাহি:) কর্তৃক প্রতিষ্ঠিত মাদরাসা মুহাম্মাদিয়া হাফিজিয়া ও নুরানী শিক্ষার্থীদের ছবক প্রদান ও পুরস্কার বিতরণ অবশেষে বদলি করা হলো  সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিদর্শকাকে ভূঞাপুর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট সংবাদকর্মীদের অশালীন ভাষায় গালিগালাজ স্বাস্থ্য কর্মকর্তার ভূঞাপুরে একটি ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ ভূঞাপুরে যমুনায় অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদন্ড
ভূঞাপুুরে যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে অর্থদণ্ড
/ ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ৫:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের ভূঞাপুুর উপজেলার যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দকৃত ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, শাহজাহান মিয়া ও নৌ পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইউনুস মুন্সী ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।অর্থদণ্ড প্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের শহিদ (৩৫), শাহআলম (৩০), আঃ হাকিম (৩৫), আলিম উদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০), হযরত আলী (১৮), মোঃ সাইফুল ইসলাম (৪০), মোঃ আলমগীর শেখ (১৮), জসিম (২০), মঞ্জুর আলী (১৮) মোঃ সুরুজ্জামান (৩৬), আঃ মজিদ (৩০), মোঃ কামরুল মন্ডল (৩০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মোঃ আব্দুল্লাহ (৩৪)।


উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরতে যান জেলেরা। খবর পেয়ে বুধবার মধ্যে রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযানে তাদেরকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ১৪ জন জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর জব্দকৃত ২০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেইসঙ্গে জব্দ করা মা ইলিশ দেওয়া হয়েছে স্থানীয় এতিমখানায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জন জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ২০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে (৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) ২২ দিনের জন্য দেশের নদ-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page